ঢাকা, বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির হরতাল পিছিয়ে আজ

কুয়েতের আমির মারা যাওয়ায় তার সম্মানে বিএনপি হরতাল কর্মসূচি পিছিয়ে আজ দেওয়া হয়েছে।

রোববার(১৭ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

তিনি বলেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যাওয়ায়, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর বিএনপি এবং সমমনা দলগুলো হরতাল কর্মসূচি পালন করবে।’

শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হাসপাতালে ভর্তির কারণ হিসেবে ‘জরুরি স্বাস্থ্য সমস্যা’র কথা জানিয়েছিল।

>>>  রাজনৈতিকভাবে নিঃস্ব আ.লীগ: আমীর খসরু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :