ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর বদলগাছীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে সাকিব হোসেন (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফতেপুর মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো সাকিব। সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন ব্রীজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে সাকিবের পরিচয় শনাক্ত করে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান

>>>  চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান করেন বদলগাছী ছাত্রলীগ সভাপতি সুমন হোসেন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :