ঢাকা, বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বদলগাছীতে ‘ফিস্টুলা’ অবহিত করনে বিশেষ সভা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত রোগ ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট,পার্বতীপুর, দিনাজপুর এর সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুনদৈনিক স্লোগান

>>>  মোবাইল হারালেই আস্থা যেন বদলগাছীর ওসি মাহবুবুর রহমান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :