ঢাকা, রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো ইউনিমেড ইউনিহেলথ ফার্মা

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের সার্বিক কল্যাণে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিলে কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ তহবিলের একটি নির্দিষ্ট অংশ থেকে ২৩ লাখ ৮০ হাজার টাকার পে-অর্ডার হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার (২১ শে জুন ২০২৩) দুপুরে রাজধানীর সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে পে অর্ডার গ্রহণ করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিন, এনডিসি।
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পক্ষ থেকে পে-অর্ডার হস্তান্তর করেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক জনাব মোঃ মাহবুব আলম।

>>>  জবিতে স্কাউটের হীরকজয়ন্তী অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :