ঢাকা, রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

রাজধানীর মিরপুরে বিএনপির পদযাত্রার নেতাকর্মীদের সাথে বাংলা কলেজ ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেল এবং বাইসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

আজ (১৮ জুলাই) মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বিএনপির পদযাত্রা মিরপুর বাংলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। পদযাত্রার একটি অংশ বাংলা কলেজ এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগের সাথে সংঘর্ষে হয়ে থাকে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। এক পর্যায়ে কলেজের গেটে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে চলে যায়।

>>>  গুলশানে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির বৈঠক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :