ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। একতারা প্রতীকের এই প্রার্থীকে মারধরের পর ধাওয়া করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এই ধাওয়ার ঘটনাটি ঘটে থাকে। এরপর হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এর সমালোচনা করেছেন। আবার অনেকেই বলছেন, হিরো আলমের এখন থামা উচিত। অনেকেই হিরো আলমকে মারধরের ছবি এবং ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এই বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালিয়ে থাকে ।’




