ঢাকা, বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিনে ডেঙ্গুতে ৪ জনে রমৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫৪৩ জনের মৃত্যু হলো।  

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকা জেলার বিভিন্ন হাসপাতালে ২০৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১০ জন ।

শনিবার (১৮ নভেম্বর)স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এই বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ২৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন চিকিৎসা নিয়েছেন।

তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৩ হাজার ২৩৫ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ৮২ এবং ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯০ হাজার ১৫৩ জন

>>>  ঈদযাত্রায় ৩১২ দুর্ঘটনা, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

সর্বশেষ :