নওগাঁর বদলগাছীতে উপকার ভোগীদের সাথে এমপি সেলিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মিঠাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকার ভোগিদের সঙ্গে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।
মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম
এসময় প্রধান অতিথি ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইমামুল আল হাসান তিতু, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম সাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম।








