বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ গ্রহন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক।
বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্রেণিতে স্বীকৃতি হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বঙ্গবন্ধু জনপ্রশাসন ২০২৩ পদক পান।
আজ ৩১ জুলাই (সোমবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরষ্কার বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে ডাঃ নাজমুল হক বলেন, আমি খুবই খুশি এবং আনন্দিত। এ পুরষ্কার আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি সবসময় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। দেশের উন্নয়নের সকল দায়িত্ব পালনে এ পুরষ্কার অনুপ্রেরণা যোগাবে।








