ঢাকা, বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ যুবক আটক

বগুড়ার শিবগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার(২আগস্ট)  রাত সোয়া ১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়ে থাকে।

আটককৃত বেলাল হোসেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (কুড়ারপাড়া) গ্রামের ছাইফুর রহমানের ছেলে।  
পুলিশ জানায়, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেনকে আটক করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, এই ঘটনায় শিবগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

>>>  বদলগাছীতে ভুয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আটক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :