ঢাকা, শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল গ্রেফতার

নওগাঁয় লাক্স সাবানের ভিতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৮হাজার ৫৫০পিস ইয়াবাসহ বুলবুল আহম্মদ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার রাত ১০টায় নওগাঁ সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত বুলবুল জেলার পতীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বুলবুল আহম্মদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতেন। তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

গোপন সংবাদে ভিত্তিত্বে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে গত বুধবার রাত ১০টায় নওগাঁ শহরের চকমুক্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্লাস্টিকের একটি বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধারসহ বুলবুল আহম্মদকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

>>>  বিএনপি নেতা চাঁদকে আরো ৩ দিনের রিমান্ডে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :