ঢাকা, বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ভালো থাকলে দেশ ভালো থাকবে’

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো বিরোধ না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে।

শেখ হাসিনা কষ্ট পান ও দলের সুনাম নষ্ট হয় এমন সব বিতর্কিত কর্মকাণ্ড থেকে দলের নেতাকর্মিদের সর্বদা বিরত থাকতে হবে।

আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থ থেকে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। 

মঙ্গলবার (২৫ জুলাই) পিরোজপুরের ইন্দুরকানীতে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আ. লীগের এক বিশেষ বর্ধিত সভায় জেলা আ. লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনয়নে আমি এই আসন থেকে দুই দুই বার এমপি নির্বাচিত হয়েছি। নেত্রী আমাকে পছন্দ করেন।

আমি তার নির্দেশে সারা জীবন আ. লীগের জন্য কাজ করে যেতে চাই।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল ইন্দুরকানী উপজেলা পুনরায় পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত হোক। সেটা হয়েছে। একটা কথা মনে রাখবেন দল একটি শক্তি, দল একটি বল।

তাই দলের প্রতি সবাইকে আন্তরিক থাকতে হবে। বিপদে আপদে সবাই সবার পাশে থাকতে হবে। সামনে নির্বাচন। যেসব ওয়ার্ড এবং  ইউনিয়নগুলোতে আ. লীগ এবং সহযোগী সংগঠনের কমিটি নেই। সেসব কমিটিগুলো দ্রুত গঠন করতে হবে।

তাহলেই দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।

 উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কানাইলাল বিশ্বাস বলেন, এই দেশে সংবিধান অনুয়ায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। এঅ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হলে আমাদের সাংগঠনিক ভিত মজবুত করতে হবে। আগামী ৫ মাসের মধ্যে দল চাঙ্গা করতে হবে। শুধু মুখে বক্তৃতার মধ্যে বললে হবে না মাঠে জোরালোভাবে কাজ করতে হবে। সংগঠনের নেতাদের প্রতি অনেক কর্মীর ক্ষোভ আছে। তাই কর্মীদের ভালো মন্দ খোঁজ-খবর নিতে হবে। তাদের সুযোগ সুবিধা এবং বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে। 

>>>  বিয়ের প্রলোভনে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

তিনি আরো বলেন, ইন্দুরকানী উপজেলা পিরোজপুর-২ আসনের সাথে সংযুক্ত থাকায় এখানে জেপির প্রার্থী মহাজোট থেকে এমপি হয়েছিলেন। যার কারণে এই উপজেলায় আ. লীগ সাংগঠনিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। সংসদীয় আসন পুনঃবিন্যাসে ইন্দুরকানী আবার পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে এখানকার আ. লীগের নেতাকর্মীরা। ইন্দুরকানীর মাটি আউয়াল মিয়ার ঘাটি। তাই পিরোজপুর-১ আসনের মানুষের প্রাণের দাবি এই আসনটিতে আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে নৌকার মনোনয়ন দেবার।

বিশেষ অতিথি জেলা আ. লীগের সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু খুবই অল্প। হাত গুটিয়ে বসে না থেকে আপনারা ওয়ার্ড পর্যায় থেকে দলকে সুসংগঠিত করেন। বিভিন্ন ইউনিয়ন এবং হাটবাজারে দলীয় অফিস নিয়ে দলের নেতাকর্মীরা নিয়মিত বসেন। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশের মাধ্যমে জনগণের সামনে আ. লীগ সরকারের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন। জনসাধারণকে বোঝান শেখ হাসিনা ভালো থাকলে দেশটা নিরাপদে থাকবে, দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন ত্বরান্বিত হবে।

জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা ভালো থাকলে সংগঠন গতিশীল হয়। এজন্য উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরকে দলের তৃণমূল নেতাকর্মীদের দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে দলের নির্ভরযোগ্য লোক দিয়ে কমিটি গঠন করতে হবে। ওয়ার্ড পর্যায়ে থেকে সংগঠন গতিশীল হলে আপনা আপনি দল চাঙ্গা হয়ে  উঠবে। সবসময় একটা কথা মনে রাখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই কিন্তু মাথাচারা দিয়ে উঠতে পারবে না। আপনারা ভয় পাবেন না। মনে শক্তি এবং সাহস নিয়ে মাঠে কাজ করবেন। যেকোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, কৃষি বিষায়ক সম্পাদক অ্যাড, দেলোয়ার হোসেন, ইন্দুরকানী উপজেলা আ. লীগের সহসভাপতি মাহামুদুল হক দুলাল, উপজেলা আ. লীগের সাবেক আহবায়ক এবং উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বালিপাড়া ইউনিয়ন আ. লীগের সভাপতি এবং। ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পাড়েরহাট ইউনিয়ন আ. লীগের সভাপতি বাবু গৌতম হালদার, পত্তাশী ইউনিয়ন আ. লীগের সভাপতি আলী আজগরসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগের নেতারা।


>>>  মৌলভীবাজারের ইতিহাস ঐতিহ্য থাকছে এবারের জনপ্রিয় অনুষ্টান ইত্যাদিতে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :