সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ’ ৫১ জন সুফলভোগীর মাঝে ২টি করে , মোট ৩০২ ভেড়া বিতরন করা হয়েছে ।
আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজীব হোসেন,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








